দাবি মেনে নেয়ায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) বিকেলে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সিজেপি ও কেন্দ্রের যৌথ সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেয়া হয়। এর আগে দিল্লির যন্তর মন্তরে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে জেন-জিদের আন্দোলনের মুখে শনিবার পদত্যাগ করেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সংবাদ সম্মেলনে সিজেপি নেতারা জানান, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন এর অর্থ আমাদের প্রথম দাবি মেনে নেয়া হয়েছে। সেই সঙ্গে বিক্ষোভকারীদের বিরুদ্ধে করা সব এফআইআর প্রত্যাহার করতে রাজি হয়েছে কেন্দ্রীয় সরকার। এ ছাড়াও ভবিষ্যতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নেয়া হবে না বলেও আশ্বাস দেয়া হয়েছে।…
Author: Admin
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া রান্নার সময় মাংস সবুজ হয়ে যাওয়ার ঘটনায় দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে। খুলনার পাইকগাছার পিকনিকের সেই ছবি ও ভিডিও ঘিরে নানা ধরনের ব্যাখ্যা ও শঙ্কা তৈরি হয়েছে। তবে পরীক্ষাগারে বিশ্লেষণ ছাড়া কোনো সিদ্ধান্তে বা গুজবে কান না দিতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এবিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) খাদ্য নিরাপত্তা, অণুজীববিজ্ঞান ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মোছা. মিনারা খাতুন বলেন, রান্নার পর মাংসের কোনো অংশ সবুজাভ হয়ে গেলেও ঝোলের রং স্বাভাবিক থাকলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত। তবে শুধু ছবি বা ভিডিও দেখে এর কারণ নির্ধারণ করা বৈজ্ঞানিকভাবে সম্ভব নয়। প্রকৃত কারণ জানতে মাইক্রোবায়োলজিক্যাল…
প্রবল আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হয়েছেন ভারতের শিক্ষামন্ত্রী ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায় মাথায় নিয়ে তিনি শনিবার (২৫ জুলাই) পদত্যাগ করেছেন। তার পদত্যাগের দাবিতে গত দুই মাসের বেশি সময় ধরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। আর এ আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ব্যাঙ্গাত্মক দল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে অধ্যায়নরত ছিলেন। সেখান থেকে দেশে ফিরে শিক্ষামন্ত্রীকে পদত্যাগে বাধ্য করেছেন। মূলত ভারতের সব তরুণরা একত্রিত হওয়ায় এটি সম্ভব হয়েছে। ককরোচ পার্টির অভিজিৎ দীপকে এ বিষয়টিকে ইঙ্গিত করে বলেছেন, যদি তাদের দেশে হিন্দু ও মুসলিমরা এক থাকে এবং বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করে…
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের ১১-দলীয় জোটের সংসদ সদস্য (এমপি) মুহাম্মদুল্লাহকে প্রকাশ্যে চোখ উপড়ে ফেলা ও প্রাণনাশের হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে এক ব্যক্তিকে সংসদ সদস্যকে উদ্দেশ করে আপত্তিকর ও মানহানিকর মন্তব্যের পাশাপাশি রাজনৈতিক উসকানিমূলক বক্তব্য দিতে দেখা যায়। ঘটনাটি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংসদ সদস্য। পুলিশ বলছে, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হুমকি দেওয়া ব্যক্তি হলেন তারাকান্দা থানার আটাদার এলাকার মৃত জব্বার আলীর ছেলে মো. সোহরাব হোসেন। শুক্রবার (২৪ জুলাই) রাতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে ওই ব্যক্তিকে সংসদ সদস্য মুহাম্মদুল্লাহকে উদ্দেশ করে বিভিন্ন আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করতে দেখা যায়।…
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘোষণার পর নয়াদিল্লির সব জায়গায় বিক্ষোভকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীরা ‘চাক দে ইন্ডিয়া’ গান গেয়ে উল্লাস প্রকাশ করছেন বলে জানিয়েছে দ্য হিন্দু। প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর যন্তর মন্তরে মানুষের উপস্থিতি আরও বাড়ছে। আন্দোলনের নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টি (সিজেপি) এক বিবৃতিতে জানায়, তাদের চার দফা দাবির মধ্যে একটি পূরণ হয়েছে। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেও শিক্ষার্থীদের ক্ষতিপূরণ এবং প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়াসহ বাকি দাবিগুলো এখনো বাস্তবায়িত হয়নি। দলটি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিজিৎ দীপকের পদত্যাগ-পরবর্তী উদযাপনের একটি ভিডিও প্রকাশ করে লিখেছে, ‘গণতন্ত্রের জয় হয়েছে।’ এর আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রতিক্রিয়ায় সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে…
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি)-এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের তৃতীয় দফার আলোচনার মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি এ সিদ্ধান্ত নেন। এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে নিজের পদত্যাগের ঘোষণা দেন ধর্মেন্দ্র প্রধান। দিল্লির যন্তর মন্তরে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে অবস্থান কর্মসূচি পালন করে আসছে সিজেপি। আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। ধর্মেন্দ্র প্রধানকে অপসারণের দাবিকে কেন্দ্র করেই সিজেপি ও কেন্দ্রীয় সরকারের মধ্যে চলমান আলোচনা অনিশ্চয়তার মুখে পড়ে। শনিবার সকালে সংগঠনটি স্পষ্ট জানিয়ে দেয়, সরকার যদি…
ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নফাঁস কেন্দ্রিক চলমান আন্দোলনে বিদেশি অর্থায়ন ও অংশগ্রহণের অভিযোগ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় । শুক্রবার (২৪ জুলাই) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানান, চলমান বিক্ষোভের পেছনে বিদেশি কোনো সংযোগ বা অর্থায়নের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বে গত ৬ জুন থেকে এই বিক্ষোভ শুরু হয়, যখন দলটির ৩০ বছর বয়সী প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরেন। পরবর্তীতে গত ২৮ জুন থেকে শিক্ষাবিদ ও জলবায়ু অধিকারকর্মী সোনম ওয়াংচুক অনির্দিষ্টকালের অনশন শুরু করলে আন্দোলনটি ব্যাপক মাত্রা ও প্রচার পায়। সরকারের কাছ…
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলা বাজার এলাকায় একটি নালা থেকে বস্তাবন্দি অবস্থায় প্রায় দেড় হাজার বুলেট উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে ১২০টি বড় আকারের এবং ১ হাজার ২০০টির বেশি ছোট আকারের বুলেট রয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুর ২টার দিকে বাংলা বাজার এলাকায় বিএসআরএম কারখানার ৫ নম্বর গেটসংলগ্ন নালা থেকে এসব বুলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া বড় বুলেটগুলো একে-৪৭সহ ভারী অস্ত্রে ব্যবহৃত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বুলেটগুলোর ধরন ও উৎস নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। স্থানীয়রা জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নালা পরিষ্কারের সময় একটি বস্তা দেখতে পান। পরে বস্তাটি খুলে বিপুল পরিমাণ…
দীর্ঘ ১১ বছর ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আশা-নিরাশার দোলাচল আরো তীব্র হয়েছে। আগামী ১ জুলাই থেকে নবম পে-স্কেল কার্যকরের প্রত্যাশা থাকলেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় চাকরিজীবীদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ফলে নতুন পে স্কেল ঘোষণার উদ্যোগকে সময়োপযোগী বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে এই বেতন কাঠামো কার্যকর করতে প্রয়োজনীয় অর্থের সংস্থানই এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় সাড়ে ১৪ লাখ। নবম জাতীয় পে স্কেলের আওতায় তাদের বেতন-ভাতা বৃদ্ধি করা হবে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতার জন্য বরাদ্দ…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস। আজ শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার ৩য় সাধারণ বৈঠক থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ দলীয় ঐক্য ছিল মূলত নির্বাচনী সমঝোতা। নির্বাচন শেষ হয়ে যাওয়ায় এ ঐক্যের কার্যকারিতা বস্তুত শেষ হয়ে যায়। তবুও নির্বাচন শেষ হওয়ার পর ১১ দলীয় কিছু কর্মসূচিতে খেলাফত মজলিস অংশ নেয়। এখন থেকে ১১ দলীয় ঐক্যের যাবতীয় কর্মসূচি থেকে খেলাফত মজলিস বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের জন্য প্রয়োজন হলে বৃহত্তর ঐক্য গড়ে তোলার প্রয়াস-প্রচেষ্টা অব্যাহত থাকবে। সংসদে খেলাফত…
