Close Menu
PrimenewPrimenew
    Facebook X (Twitter) Instagram
    PrimenewPrimenew
    • Home
    • National
    • International
    • Politics
    • Campus
    • Game
    • Entertainment
    PrimenewPrimenew
    National

    ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    By AdminJuly 25, 2026 6:06 PMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নফাঁস কেন্দ্রিক চলমান আন্দোলনে বিদেশি অর্থায়ন ও অংশগ্রহণের অভিযোগ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় । শুক্রবার (২৪ জুলাই) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানান, চলমান বিক্ষোভের পেছনে বিদেশি কোনো সংযোগ বা অর্থায়নের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

    ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বে গত ৬ জুন থেকে এই বিক্ষোভ শুরু হয়, যখন দলটির ৩০ বছর বয়সী প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরেন। পরবর্তীতে গত ২৮ জুন থেকে শিক্ষাবিদ ও জলবায়ু অধিকারকর্মী সোনম ওয়াংচুক অনির্দিষ্টকালের অনশন শুরু করলে আন্দোলনটি ব্যাপক মাত্রা ও প্রচার পায়।

    আরও পড়ুনঃ  আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রী

    সরকারের কাছ থেকে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা না করা, সংসদে পরীক্ষা সংস্কার নিয়ে আলোচনা এবং নিহত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস পেয়ে টানা ২৬ দিন পর গত ২৩ জুলাই অনশন ভঙ্গ করেন ওয়াংচুক। তবে আন্দোলনের মূল দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। দীপকে স্পষ্ট করে জানান, শিক্ষামন্ত্রীর পদত্যাগই এই সংকটের একমাত্র সমাধান।

    আরও পড়ুনঃ  আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রী

    এদিকে প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) নিশ্চিত করেছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভুয়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-উৎপাদিত ডিপফেক ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে তাকে সিজেপি-র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের হুমকি দিতে দেখা যায়। পিআইবি ফ্যাক্ট-চেক করে জানিয়েছে, ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া এবং এর পেছনে পাকিস্তানি অপপ্রচারমূলক অ্যাকাউন্টগুলো জড়িত রয়েছে।

    আরও পড়ুনঃ  আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রী

    একইভাবে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের একটি বক্তব্য বিকৃত করে তৈরি ডিপফেক ভিডিও ভাইরাল করা হয়েছে বলে জানিয়েছে পিআইবি। পীযূষ গোয়েল নিজেও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করে সাধারণ মানুষকে এই ধরনের ভুয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিওতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleবিএসআরএমের পাশের নালায় মিললো বিপুল পরিমাণ বুলেট
    Next Article আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রী

    Related Posts

    আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রী

    July 25, 2026 6:40 PM
    Latest News

    শিক্ষামন্ত্রীর পদত্যাগেও থামছে না আন্দোলন, আরও ৩ দাবি বিক্ষোভকারীদের

    বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    হযরত শাহজালাল বিমানবন্দরে আগুন, যা জানা গেল

    চুপ্পুর বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ আদালতের

    এইচএসসির রসায়ন পরীক্ষায় ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল!

    ইরান নয়, আরেক দেশ থেকে সৌদিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, আকাশে উড়ছে ধোঁয়া

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Aussie Nova

    Type above and press Enter to search. Press Esc to cancel.