Close Menu
PrimenewPrimenew
    Facebook X (Twitter) Instagram
    PrimenewPrimenew
    • Home
    • National
    • International
    • Politics
    • Campus
    • Game
    • Entertainment
    PrimenewPrimenew
    National

    আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রী

    By AdminJuly 25, 2026 6:40 PMNo Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি)-এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের তৃতীয় দফার আলোচনার মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি এ সিদ্ধান্ত নেন। এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

    শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে নিজের পদত্যাগের ঘোষণা দেন ধর্মেন্দ্র প্রধান।

    আরও পড়ুনঃ  ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    দিল্লির যন্তর মন্তরে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে অবস্থান কর্মসূচি পালন করে আসছে সিজেপি। আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।

    ধর্মেন্দ্র প্রধানকে অপসারণের দাবিকে কেন্দ্র করেই সিজেপি ও কেন্দ্রীয় সরকারের মধ্যে চলমান আলোচনা অনিশ্চয়তার মুখে পড়ে। শনিবার সকালে সংগঠনটি স্পষ্ট জানিয়ে দেয়, সরকার যদি ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করতে রাজি না হয়, তবে তারা কোনো আলোচনায় বসবে না।

    আরও পড়ুনঃ  ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    এমন পরিস্থিতিতে তৃতীয় দফার বৈঠকের কয়েক ঘণ্টা আগেই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। এখন সরকারের সঙ্গে সিজেপির পরবর্তী আলোচনা কীভাবে এগোয়, সেদিকে নজর সংশ্লিষ্টদের।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Article‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল
    Next Article এক দাবি পূরণ, বাকি তিনে অনড় ভারতের ‘ককরোচ’

    Related Posts

    ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    July 25, 2026 6:06 PM
    Latest News

    শিক্ষামন্ত্রীর পদত্যাগেও থামছে না আন্দোলন, আরও ৩ দাবি বিক্ষোভকারীদের

    বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    হযরত শাহজালাল বিমানবন্দরে আগুন, যা জানা গেল

    চুপ্পুর বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ আদালতের

    এইচএসসির রসায়ন পরীক্ষায় ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল!

    ইরান নয়, আরেক দেশ থেকে সৌদিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, আকাশে উড়ছে ধোঁয়া

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Aussie Nova

    Type above and press Enter to search. Press Esc to cancel.