Author: Admin

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগেও থামছে না আন্দোলন, বরং নতুন করে একাধিক দাবি সামনে এনেছে ককরোচ বা তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটির দাবি, শুধু মন্ত্রীর পদত্যাগ নয়, পরীক্ষার প্রশ্নফাঁস ও আন্দোলন ঘিরে যেসব ঘটনা ঘটেছে, সেগুলোরও জবাবদিহি নিশ্চিত করতে হবে। এনডিটিভি জানায়, শনিবার (২৫ জুলাই) বিকেলে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর সংবাদ সম্মেলনে সিজেপির সভাপতি অভিজিৎ দিপকে বলেন, ‘ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। কিন্তু যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছে, তাদের পরিবার কি এক রুপি করেও ক্ষতিপূরণ পাবে না? প্রতিটি পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে।’ তিনি আরও বলেন, ‘২০ জুলাই আন্দোলনকারীদের ওপর যেসব পুলিশ সদস্য হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে…

Read More

বগুড়ার ধুনট উপজেলায় মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণের অভিযোগে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের গুয়াডহরী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম। আব্দুল লতিফ ওই গ্রামের কছিম উদ্দিনের ছেলে এবং গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। পুলিশ জানায়, ২০২৫ সালের ১০ ডিসেম্বর গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বাঁশপাতা গ্রামের রাজু আহম্মেদ বাদী হয়ে ধুনট থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আসিফ…

Read More

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার (২৫ জুলাই) বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানা গেছে। ফায়ার সার্ভিস জানায়, শনিবার রাত ৯টা ২০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন একটি ময়লার স্তূপে আগুনের খবর পাওয়া যায়। এর ৩ মিনিটের মধ্যে বিমানবন্দর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলেও…

Read More

ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু ও তার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান জেএমসি বিল্ডার্সের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, জেএমসি বিল্ডার্স এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান হলেও এর শেয়ারের মালিকানা ছিল মো. সাহাবুদ্দিন চুপ্পুর নামে। এ বিষয়ে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বিচারপতি মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ অনুসন্ধান ও তদন্তের নির্দেশনা দিয়েছেন। শনিবার হাইকোর্টের সংশ্লিষ্ট সূত্র আমার দেশকে এ তথ্য জানিয়েছে। জেএমসি বিল্ডার্স কোম্পানিরই অন্যতম মালিক ও প্রতিনিধি হিসেবে জালিয়াতির মাধ্যমে ইসলামি ব্যাংকের শেয়ার কেনায় জড়িত ছিলেন তিনি। সেই শেয়ার কেনার অর্থও লুট…

Read More

গত বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত হয়েছে এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্রের পরীক্ষা। তবে প্রশ্নটিতে কয়েকটি ভুলের অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা; যা নিয়ে পরীক্ষার্থীরা বিভ্রান্তি ও মানসিক চাপের মুখে পড়েছেন বলে তারা জানিয়েছেন। এর আগে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে বড় দুটি ভুল থাকার কারণে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। ‘এসব প্রশ্ন ভুলের কারণে মূলত মেধাবীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে’— বলছেন সংশ্লিষ্ট শিক্ষকরা। পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ ও রসায়ন সংশ্লিষ্ট একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, সৃজনশীল প্রশ্নের ১ নম্বর উদ্দীপকের (II) অংশে বিক্রিয়ক থেকে ৪ টি উৎপাদ বের হলেও কোনটির ভর ২.৫ গ্রাম তা নির্দিষ্ট করে বলা হয়নি। উৎপাদ নির্দিষ্ট না থাকায়…

Read More

সৌদি আরবের জিজান ও ইয়ানবুতে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। শনিবার (২৫ জুলাই) মিডল ইস্ট আই ও টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। সৌদি আরব তাৎক্ষণিকভাবে এ তথ্য নিশ্চিত না করলেও ভিডিও ফুটেজে জিজানের আরামকো তেল শোধনাগার থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা গেছে। এক বিবৃতিতে হুতি জানায়, হোদেইদা বন্দর ও কামারান দ্বীপে বিমান হামলার জবাবে তারা এই হামলা চালিয়েছে। তাদের দাবি, জিজানে আরামকোর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। একই সঙ্গে ইয়ানবুতেও ব্যালিস্টিক ও ক্রুজ…

Read More

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আরও জোরালো অবস্থান নিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, ‘এবার এই সরকারকে সরানোর সময় এসেছে।’ দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পথে একটি বড় পদক্ষেপ।’ একই সঙ্গে তিনি দেশজুড়ে আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি আরও লিখেছেন, ‘এখনও দুটি দাবি রয়েছে, যা পূরণ হয়নি। আর তা হলো- শিক্ষার্থী এবং ভারতের ভবিষ্যৎকে সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমা চাওয়া এবং শিক্ষার্থীদের ওপর সহিংসতার জন্য…

Read More

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ মন্তব্য করে বলেছেন, জামায়াতের রাজনীতি ১৯৭৫ সালের পর থেকে আমি গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। আজকে তাদের যে শৃঙ্খলা, তাদের দলের মধ্যে যে রকম ঐক্য, সশস্ত্র বাহিনীতেও এ রকম নাই। আজকে যদি তিনজন নেতা একসাথে হয়ে যায় ডা. শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে। আমাদের ছোট ছেলে নাহিদ এবং শায়খুল হাদিস মামুনুল হক সাহেব তিনজন যদি একসাথে হয়ে যায়, এক সপ্তাহের মধ্যে আপনার সরকারের পতন হবে। এটা অনিবার্য। এটা ধরে রাখতে পারবেন না। তিনি বলেন, কারণ তারা যেকোনো সময় ২০ লাখ ৩০ লাখ লোকের সমাবেশ ঢাকাতে ঘটাতে পারবে। টঙ্গীর রাস্তা বন্ধ করে দেবে। সায়দাবাদের রাস্তা…

Read More

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরিসংখ্যান (এপিএসএস-২০২৬) তথ্য আগামী ১০ আগস্টের মধ্যে আইপিইএমআইএস সফটওয়্যারে এন্ট্রি ও অনুমোদনের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ২৬ জুলাই থেকে এই ডাটা এন্ট্রি কার্যক্রম শুরু হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সেকশন-২ থেকে উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা অফিসারদের পাঠানো চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ রকিব উদ্দিন। চিঠিতে বলা হয়েছে, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের তত্ত্বাবধানে প্রতিবছর বার্ষিক প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান (এপিএসএস) প্রতিবেদন প্রণয়ন করা হয়। ২০২৬ শিক্ষাবছরের এপিএসএস প্রতিবেদন প্রণয়নের জন্য আইএমডি বিভাগ কর্তৃক আইপিইএমআইএস সফটওয়্যারের এপিএসএস মডিউল আগামী ২৬ জুলাই থেকে ১০ আগস্টের মধ্যে এপিএসএস…

Read More

দাবি মেনে নেয়ায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) বিকেলে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সিজেপি ও কেন্দ্রের যৌথ সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেয়া হয়। এর আগে দিল্লির যন্তর মন্তরে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে জেন-জিদের আন্দোলনের মুখে শনিবার পদত্যাগ করেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সংবাদ সম্মেলনে সিজেপি নেতারা জানান, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন এর অর্থ আমাদের প্রথম দাবি মেনে নেয়া হয়েছে। সেই সঙ্গে বিক্ষোভকারীদের বিরুদ্ধে করা সব এফআইআর প্রত্যাহার করতে রাজি হয়েছে কেন্দ্রীয় সরকার। এ ছাড়াও ভবিষ্যতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নেয়া হবে না বলেও আশ্বাস দেয়া হয়েছে।…

Read More