Author: Admin

শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টের মাধ্যমে তিনি নিজেই এই সিদ্ধান্তের ঘোষণা দেন। কেন্দ্রীয় সরকারের সঙ্গে ককরোচ জনতা পার্টির তৃতীয় দফার আনুষ্ঠানিক বৈঠক শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে শিক্ষামন্ত্রী এই পদত্যাগের সিদ্ধান্ত প্রকাশ করেন। নয়াদিল্লির জন্তর মন্তরে এক মাসেরও বেশি সময় ধরে চলা ছাত্র আন্দোলনের মূল এবং প্রথম দাবিই ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ। অবশেষে তাঁর এই পদত্যাগের মধ্য দিয়ে আন্দোলনকারীদের প্রধান দাবিটি বাস্তবায়নের পথে এগোল। সূত্র: এনডিটিভি

Read More

অসুস্থতার অজুহাত দেওয়া হলেও প্রকৃতপক্ষে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখাই কাল হলো সদ্য বিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের। শুধু লন্ডনে গিয়ে নয়, দেশে অবস্থানকালেও তিনি একাধিকবার শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন। গোয়েন্দা সংস্থাগুলোর হাতে এ সংক্রান্ত একাধিক তথ্যপ্রমাণ রয়েছে, যা ইতোমধ্যেই সরকারের শীর্ষ পর্যায়ে দেওয়া হয়েছে। তবে সাহাবুদ্দিন দাবি করেছেন, শেখ হাসিনার সঙ্গে কথা বলার খবরটি পুরোপুরি ভিত্তিহীন। একাধিক গণমাধ্যমকে তিনি বলেন, এই ফোনালাপের পক্ষে কেউ কোনো প্রমাণ বা তথ্য দেখাতে পারলে জনগণের যে কোনো রায় মেনে নেব। আমাকে হেয় করার এটি একটি চক্রান্ত। এছাড়া সম্প্রতি ভারতে অবস্থানরত শেখ হাসিনার ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আসার বক্তব্য, দেশের ভেতরে…

Read More

ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত ও ভিসা-অন-অ্যারাইভাল (পৌঁছানোর পর ভিসা) সুবিধা আরও সীমিত হয়েছে। অভিবাসন নীতিতে পরিবর্তন এনে ইরান, বলিভিয়া, কেপ ভার্দে এবং নিকারাগুয়া ভারতীয় নাগরিকদের জন্য আগের সহজ ভিসা সুবিধা বাতিল করেছে। ফলে বিদেশ ভ্রমণের আগে ভারতীয় পর্যটকদের আগাম ভিসা বা অনুমোদন নেওয়া বাধ্যতামূলক হয়ে পড়ছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সংবাদে এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে ভারতীয় পাসপোর্টধারীরা বিশ্বের ৫৫টি গন্তব্যে ভিসামুক্ত বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারেন। তবে বেশ কয়েকটি দেশ ভিসা নীতিতে পরিবর্তন আনায় সহজে ভ্রমণ করা যায় এমন গন্তব্যের সংখ্যা কমেছে। সর্বশেষ হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, ভারতের পাসপোর্টের অবস্থান ৮১তম, যা ২০২৬ সালের ফেব্রুয়ারির সংস্করণে ছিল ৭৫তম। গত…

Read More

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বিকেলে সংবাদ সম্মেলন করে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে জানাতে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। শুক্রবার সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ পরবর্তী এক জরুরি সংবাদ সম্মেলন শুক্রবার বিকেল ৫টায় বাংলাদেশ জাতীয় সংসদের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি পদত্যাগ করলে তা স্পিকারের কাছে জমা দেবেন এবং আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ একজন নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে। এটাই সংবিধানের বিধান—আজ দুপুরে দেশে ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে পরবর্তী রাষ্ট্রপতি কে হতে পারেন…

Read More

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে। বিবিসি, রয়টার্স থেকে শুরু করে ভারত ও পাকিস্তানের প্রায় সব সংবাদমাধ্যমেই এ খবর ঠাঁই পেয়েছে। বার্তাসংস্থা রয়টার্স তাদের শিরোনামে লিখেছে, ‘স্বাস্থ্যগত কারণ দেখিয়ে বাংলাদেশের প্রেসিডেন্ট সাহাবুদ্দিনের পদত্যাগ’। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি সাহাবুদ্দিনের সঙ্গে চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার সংশ্লিষ্টতার বিষয়টি তুলে ধরেছে। শিরোনামে লিখেছে, ‘শেখ হাসিনার মিত্র বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করছেন’। মালয়েশিয়ার দ্য স্টার লিখেছে, ‘স্বাস্থ্যগত কারণ দেখিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ’। ভারতের নিউজ-১৮ তাদের শিরোনামে বলেছে, ‘বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, শেখ হাসিনার কাছের লোক, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে…

Read More

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির সিনিয়র তিন নেতার নাম আলোচনায় এসেছে। রাজনৈতিক সূত্রগুলোর দাবি, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং ড. আবদুল মঈন খানের নাম সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে। এছাড়া সরকারের গুরুত্বপূর্ণ একটি পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করা এক সিনিয়র সচিবের নামও আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। তবে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে কে যোগ্য ব্যক্তি? তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের…

Read More

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের একটি বিলাসবহুল হোটেলে সৌদি আরবের এক যুবরাজের রহস্যজনক মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে জানানো হয়েছে, অতিরিক্ত মদ্যপান, গাঁজা (ক্যানাবিস) এবং জ্যানাক্সের মিশ্রণ গ্রহণের ফলে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। হোটেলের পঞ্চম তলার কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। পরে এক পরিচ্ছন্নতাকর্মী (ক্লিনার) বাথরুমের মেঝেতে সম্পূর্ণ পোশাক পরা অবস্থায় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জরুরি চিকিৎসাকর্মীরা (প্যারামেডিকস), তবে সব ধরনের চেষ্টা সত্ত্বেও তাকে পুনরুজ্জীবিত করা সম্ভব হয়নি। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের একটি বিলাসবহুল হোটেলে সৌদি আরবের এক যুবরাজের রহস্যজনক মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে জানানো হয়েছে, অতিরিক্ত মদ্যপান ও একাধিক মাদকজাতীয় পদার্থ গ্রহণের ফলে…

Read More

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন নেতৃত্ব আসার পথ উন্মুক্ত হয়েছে। সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। তবে রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন—বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন? দলীয় ও সরকারি একাধিক সূত্রে জানা গেছে, সম্ভাব্য রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ক্ষমতাসীন বিএনপির সর্বোচ্চ পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। সংসদে দলটির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের মনোনীত প্রার্থীই পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আলোচনার কেন্দ্রবিন্দুতে মির্জা ফখরুল দলীয় সূত্র বলছে, স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা…

Read More

প্রচণ্ড দাবদাহে ইউরোপজুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে। হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হচ্ছে বিভিন্ন দেশ। এমন পরিস্থিতিতে শুক্রবার (২৪ জুলাই) প্রথমবারের মতো দাবানলের কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্পেন। অন্যদিকে, আটলান্টিক উপকূলে দাবানল মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তা চেয়েছে ফ্রান্স। খবর রয়টার্সের। গ্রীষ্মকালীন পর্যটনে জমজমাট ক্যাফ ফেহেরে উপদ্বীপে ধোঁয়া ও আগুনের শিখা বসতবাড়ির কাছাকাছি চলে আসায় এলাকাটি পুরোপুরি খালি করার নির্দেশ দিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। ওই এলাকা থেকে প্রায় ৬৩ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। তাদের অনেককে নৌকায় করে নিরাপদে নিয়ে যাওয়া হয় বলে জানান কর্মকর্তারা। বৃহস্পতিবার (২৩ জুলাই) গভীর রাতে পুলিশ তার এলাকার সবাইকে চলে যাওয়ার নির্দেশ দেয়ার…

Read More

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগপত্রে নিজের শারীরিক অসুস্থতার বিস্তারিত তুলে ধরে জানিয়েছেন, জটিল এক স্নায়ুরোগসহ পাঁচটি স্বাস্থ্যগত সমস্যায় আক্রান্ত হওয়ায় তার পক্ষে রাষ্ট্রপতির দায়িত্ব পালন আর সম্ভব হচ্ছে না। তিনি উল্লেখ করেছেন, অসুস্থতার কারণে তিনি মাঝে মাঝেই ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়েন। শুক্রবার (২৪ জুলাই) জাতীয় সংসদের স্পিকারের কাছে সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী জমা দেওয়া পদত্যাগপত্রে তিনি রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন উল্লেখ করেন, তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। এরপর সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্য রেখে দায়িত্ব পালন করেছেন। তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার…

Read More