Close Menu
PrimenewPrimenew
    Facebook X (Twitter) Instagram
    PrimenewPrimenew
    • Home
    • National
    • International
    • Politics
    • Campus
    • Game
    • Entertainment
    PrimenewPrimenew
    News

    ‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যাই’, আরো যে রোগের কথা জানালেন রাষ্ট্রপতি

    By AdminJuly 24, 2026 6:50 PMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগপত্রে নিজের শারীরিক অসুস্থতার বিস্তারিত তুলে ধরে জানিয়েছেন, জটিল এক স্নায়ুরোগসহ পাঁচটি স্বাস্থ্যগত সমস্যায় আক্রান্ত হওয়ায় তার পক্ষে রাষ্ট্রপতির দায়িত্ব পালন আর সম্ভব হচ্ছে না। তিনি উল্লেখ করেছেন, অসুস্থতার কারণে তিনি মাঝে মাঝেই ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়েন।

    শুক্রবার (২৪ জুলাই) জাতীয় সংসদের স্পিকারের কাছে সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী জমা দেওয়া পদত্যাগপত্রে তিনি রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

    আরও পড়ুনঃ  বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন উল্লেখ করেন, তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। এরপর সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্য রেখে দায়িত্ব পালন করেছেন। তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশে সৃষ্ট সাংবিধানিক সংকট মোকাবিলায় সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত গ্রহণ করেন। পরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শক্রমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং তার দায়িত্বকালে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি বলেও পদত্যাগপত্রে উল্লেখ করেন তিনি।

    আরও পড়ুনঃ  Women’s Affairs Reform Commission to submit report to CA this afternoon - Bd24live

    নিজের শারীরিক অবস্থার বর্ণনায় রাষ্ট্রপতি জানান, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। এর আগে তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারিও করা হয়েছে।

    এ ছাড়া সম্প্রতি তার শরীরে অটোনমিক নিউরোপ্যাথি (Autonomic Neuropathy) নামে একটি বিরল স্নায়ুরোগ শনাক্ত হয়েছে। এ রোগের কারণে তিনি মাঝে মাঝেই ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়েন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন।

    আরও পড়ুনঃ  Health reform commission submits report to CA - Bd24live

    রাষ্ট্রপতি আরও বলেন, এসব জটিল শারীরিক সমস্যার পাশাপাশি রোগের প্রভাবে সৃষ্ট শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হওয়ায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

    পদত্যাগপত্রের শেষাংশে তিনি জাতীয় সংসদের স্পিকারের প্রতি শুভেচ্ছা জানিয়ে সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleবিরোধীদল নিয়ে পদত্যাগপত্রে যা বললেন বিদায়ী রাষ্ট্রপতি
    Next Article স্পেনে জরুরি অবস্থা জারি

    Related Posts

    বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    July 25, 2026 10:42 PM

    হযরত শাহজালাল বিমানবন্দরে আগুন, যা জানা গেল

    July 25, 2026 10:33 PM

    চুপ্পুর বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ আদালতের

    July 25, 2026 10:29 PM
    Latest News

    শিক্ষামন্ত্রীর পদত্যাগেও থামছে না আন্দোলন, আরও ৩ দাবি বিক্ষোভকারীদের

    বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    হযরত শাহজালাল বিমানবন্দরে আগুন, যা জানা গেল

    চুপ্পুর বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ আদালতের

    এইচএসসির রসায়ন পরীক্ষায় ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল!

    ইরান নয়, আরেক দেশ থেকে সৌদিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, আকাশে উড়ছে ধোঁয়া

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Aussie Nova

    Type above and press Enter to search. Press Esc to cancel.